spot_img

জার্মানিতে বন্যা; মৃতের সংখ্যা বেড়ে ৪২

জার্মানির পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে। নিহতদের বেশিরভাগই নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া ও রাইনল্যান্ড-পালাটিনেট রাজ্যের বাসিন্দা বলে বিবিসি জানিয়েছে।

এ ছাড়া বন্যায় প্রতিবেশী বেলজিয়ামে ছয়জনের মৃত্যু হয়েছে। দেশটির লিগে শহরের বাসিন্দাদের ঘরবাড়ি ছাড়তে বলা হয়েছে। ভারি বৃষ্টিপাতের প্রভাব পড়েছে নেদারল্যান্ডেও। বন্যায় দেশটির দক্ষিণাঞ্চলীয় লিবার্গ প্রদেশে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরোপের পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে এসব দেশে বন্যা দেখা দিয়েছে।

রাইনল্যান্ড-পালাটিনেট রাজ্যের প্রধান মালু ড্রেয়ার ভয়াবহ এই বন্যাকে ‘বিপর্যয়’ হিসেবে আখ্যা দিয়েছেন।

তিনি বলেন, বন্যায় অনেকের মৃত্যু হয়েছে, অনেকে নিখোঁজ রয়েছেন এবং অনেকেই ঝুঁকিতে রয়েছেন। নিজেদের জীবন বাজি রেখে আমাদের সবগুলো জরুরি সেবার কর্মীরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন।

প্রাকৃতিক এই বিপর্যয়ে হতবাক হয়েছেন বলে জানিয়েছেন জার্মান চ্যাঞ্চেলর অ্যাঙ্গেলা মেরকেল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ