spot_img

সরকার পতনের সাইরেন নয়, বিদায় ঘণ্টা বাজছে বিএনপির : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার পতনের সাইরেন নয়, বিএনপির বিদায় ঘণ্টা বাজছে।

শনিবার (১৬ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার কারাবন্দি দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ওয়ান-ইলেভেনের চক্রান্তকারীরা এখনও সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তবুও প্রধানমন্ত্রী এ পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছেন।

বিএনপিকে ষড়যন্ত্র, নাশকতা বাদ দিয়ে নির্বাচনে আসার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারন সম্পাদক। দেশে ষড়যন্ত্র চলছে জানিয়ে দলটির কেন্দ্রীয় নেতার আলোচনা সভায় বলেন, যেকোনো পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ