ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হঠাৎ হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তার সর্বশেষ অবস্থা ভাল বলে জানিয়েছেন তিনি নিজেই।
শনিবার (১৫ জুলাই) তীব্র দাবদাহে ইহুদিবাদী এই প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে পড়েন বলে জানায় ইসরাইলী চ্যানেল টুয়েলভ ও বার্তা সংস্থা রয়টার্স। অসুস্থতার ফলে সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে।
নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, ৭৩ বছর বয়সী প্রধানমন্ত্রীকে সেবা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালটি তার বাড়ির কাছেই। তিনি সেখানে সারা রাত থাকবেন।











