মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

কাবুল বিমানবন্দরে গুলি ছুড়ল মার্কিন বাহিনী

প্রায় দুই দশক পর আফগানিস্তানের রাজধানী কাবুল বিজয় করেছে তালেবান। ঐতিহাসিক বিজয়ের পর সংগঠনটির পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।

তবে তালেবানের কাবুল বিজয়ের পর দেশ ছাড়তে শুরু করেছে অনেক নাগরিক। এসময় জনসমুদ্রে পরিণত হয়েছে কাবুলের বিমান বন্দর। জনসমূদ্রের মধ্যেই সেখানে ফাঁকা গুলি চালিয়েছে মার্কিন বাহিনী।

তাদের দাবি, বিশৃঙ্খলা এড়াতে গুলি চালানো হয়েছে।

গুলি ছোড়ার বিষয়টি নিশ্চিত করলেও মার্কিন কর্তৃপক্ষ বলছে, লোকজনের ভিড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিশৃঙ্খলা এড়াতে গুলি চালান তারা।

এদিকে, অভিযোগ উঠেছে, মার্কিন সেনারা তাদের সামরিক বিমানে শুধু দূতাবাস কর্মীদের জায়গা দিচ্ছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ