spot_img

আফগানফেরতরা দেশে ঢোকার চেষ্টা করলেই গ্রেপ্তার: ডিএমপি

আফগানিস্তানফেরতরা বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, আমাদের দেশের গোয়েন্দাদের কাছ থেকেই জানা যাবে যে বাংলাদেশ থেকে কতজন আফগানিস্তানে গেছে কিংবা সেখানে কতজন অবস্থান করছে। রাষ্ট্রীয়ভাবে আফগানিস্তান থেকে আমাদের বলা হয়নি যে কতজন বাংলাদেশি তাদের দেশ থেকে পালিয়ে গেছে কিংবা আটক হয়ে কারাগারে রয়েছে। এসব নিয়ে দেশে যারা কাজ করে তারা সতর্ক রয়েছে। আফগানিস্তানফেরতরা যদি বাংলাদেশে ঢোকার চেষ্টা করে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

আজ সোমবার (১৬ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিককের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, তালেবানরা রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার পরই ঘোষণা করবে তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। তারা আমেরিকাকে যুদ্ধে পরাজিত করে আফগানিস্তানকে স্বাধীন করেছে। এতে যুবকদের ভেতর একটা উৎসাহ তৈরি হবে। এই ঢেউ আমাদের উপমহাদেশসহ সব দেশেই লাগবে।

তিনি বলেন, এজন্য আমাদের প্রস্তুত থাকা দরকার এবং আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে তবে যে ঢেউটা শুরু হবে তা মোকাবিলার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু পুলিশের একার পক্ষে নয়, এজন্য প্রত্যেক অভিভাবক ও কলেজ-বিশ্ববিদ্যালয়সহ প্রত্যেকের সহযোগিতা করা উচিত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ