তাইওয়ানের ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। বেইজিং বলছে, তারা (তাইওয়ানের এই কর্মকর্তারা) স্বশাসিত দ্বীপটির স্বাধীনতায় সমর্থন দিয়েছে।
তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড মনে করে চীন। জোরপূর্বক হলেও গণতান্ত্রিকভাবে শাসিত দেশটিকে তারা চীনের সঙ্গে যুক্ত করতে চায়।
মঙ্গলবার (১৬ আগস্ট) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার অর্থ- তাইওয়ানের এই কর্মকর্তারা চীনের মূলভূখণ্ড, হংকং এবং ম্যাকাওয়ে প্রবেশ করতে পারবে না, চীনের কর্মকর্তাদের সঙ্গেও তারা কোনো ধরনের কর্মকাণ্ড করতে পারবে না।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত ৭ জনের মধ্যে আছেন আমেরিকায় তাইওয়ানের প্রতিনিধি বি-খিম সাও।











