spot_img
spot_img

প্রতিদ্বন্দ্বীদের চেয়ে রাশিয়ার অস্ত্রভাণ্ডার কয়েকগুণ শক্তিশালী: রুশ প্রেসিডেন্ট

প্রতিদ্বন্দ্বী যেকোনো রাষ্ট্রের চেয়ে মস্কোর সর্বাধুনিক অস্ত্রভাণ্ডার কয়েক গুণ শক্তিশালী বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এসময় তিনি বলেন, এশিয়া ও আফ্রিকার বন্ধুদের সাথে সম্পর্ককে গুরুত্ব দেওয় মস্কো। তাই তাদের সাথে সর্বাধুনিক প্রযুক্তি ভাগাভাগি করতে চাই। অন্তত একবার হলেও যুদ্ধে ব্যবহৃত হয়েছে এমন ধরনের অস্ত্রগুলো বিক্রির আগ্রহের কথা জানান রুশ প্রেসিডেন্ট।

মঙ্গলবার (১৬ আগস্ট) টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।

পুতিন বলেন, লাতিন আমেরিকা, এশিয়া, আফ্রিকার মিত্রদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়ন ও একসাথে কাজ করতে চাই। মিত্রদের কাছে ছোট অস্ত্র থেকে সাজোয়া যান, গোলাবারুদ, ড্রোনসহ সর্বাধুনিক ব্যবস্থা সরবরাহে প্রস্তুত মস্কো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ