যারাই বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদের কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
বুধবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শাহবাগে জামায়াত নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, আমরা দেখেছি সেদিন জানাজা দেওয়ার জন্য তারা একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল। যারাই বিশৃঙ্খলা করার চেষ্টা করবে আমরা তাদের কঠোর হস্তে দমন করব।










