বুধবার | ১১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

হাসিনার প্রতি অবিচার হলে লড়াই চালিয়ে যাব: কাদের সিদ্দিকী

ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অবিচার হলে লড়াই চালিয়ে নেওয়া ঘোষণা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী।

শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণ রাস্তায় নেমেছিল বলে শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা যদি অন্যায় করতে যান, আমি কাদের সিদ্দিকী বেঁচে থাকতে লড়াই করবো। আইন অনুযায়ী তার বিচার করুন, তার শাস্তি দিন, মাথা পেতে নেবো। শেখ মুজিব ও শেখ হাসিনা এক নয়। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইলে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, যারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছেন, শেখ হাসিনার পতন ঘটিয়েছেন আমি তাদের অন্তর থেকে সমর্থন করি। কারণ শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ