চট্টগ্রাম বিভাগের (বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালী) সংসদীয় আসনে সম্ভাব্য ৩৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে মতবিনিময় সভায় নাম ঘোষণা করা হয়।
প্রার্থীগণ হলেন:
চট্টগ্রাম- ০২ (ফটিকছড়ি) মাওলানা হাবিবুল্লাহ, চট্টগ্রাম-০৩ (সন্দীপ) মাওলানা দেলোয়ার হোসাইন, চট্টগ্রাম- ০৫ (হাটহাজারী-বায়জিদ আংশিক) মুফতী শিহাবুদ্দিন, চট্টগ্রাম- ০৬ (রাউজান) হাকীম শিহাব উদ্দিন কামালী, চট্টগ্রাম-০৭ (রাঙ্গুনিয়া-বোয়ালখালী আংশিক) মুফতী আবুল কালাম আজাদ, চট্টগ্রাম-০৮ (পাঁচলাইশ-চান্দগাঁও- বোয়ালখালী আংশিক) মাওলানা ফৌজুল আজীম চৌধুরী, চট্টগ্রাম- ০৯ (কোতোয়ালি-চান্দগাঁও) অধ্যাপক এএসএম খুরশিদ আলম, চট্টগ্রাম- ১০ মুহাম্মদ মাঈন উদ্দীন, চট্টগ্রাম-১১ মাওলানা জালাল উদ্দীন, চট্টগ্রাম-১২ (পটিয়া) মাওলানা মাহবুবুর রহমান হানিফ, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা কর্ণফুলী) মাওলানা আহমদুর রহমান, চট্টগ্রাম- ১৪ (চন্দনাইশ সাতকানিয়া আংশিক) মুফতী আবু তাহের তুরাবী, চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) মাওলানা হেলাল উদ্দিন জিহাদী, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) অধ্যক্ষ মাওলানা হুমায়ুন আজাদ, ফেনী- ০১ (পরশুরাম-ফুলগাজী-ছাগল নাইয়া) মাওলানা আজিদুল্লাহ আহমদি, ফেনী- ০২ (সদর) প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, ফেনী-০৩ (দাগন ভূঞা-সোনাগাজী) অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, নোয়াখালী- ০১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) হাফেজ মাওলা আবদুল আজিজ, নোয়াখালী- ০২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) মাওলানা ফয়োমুল্লাহ হাবীবী, নোয়াখালী- ০৩ (বেগমগঞ্জ) মাওলানা মোরশেদ আলম মাসুম, নোয়াখালী- ০৪ (নোয়াখালী সদর-সুবর্নচর) অধ্যাপক মাওলানা রুহুল আমিন চৌধুরী, নোয়াখালী- ০৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) মাওলানা আলী আহমদ, দোয়াখালী- ০৬ (হাতিয়া) মাওলানা কামারুল হুদা, লক্ষ্মীপুর- ০১ (রামগঞ্জ) মাওলানা মোহাম্মদ ইসহাক, লক্ষ্মীপুর-০২ (রায়পুর-সদর আংশিক) মাওলানা আবদুল করিম ছিদ্দিকী, লক্ষ্মীপুর-০৩ (লক্ষ্মীপুর সদর) মাওলানা মোহাম্মাদ গোলাম মোস্তফা, লক্ষ্মীপুর-০৪ (রামগতি-কমলনগর) অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু সালমান, কক্সবাজার- ০১ (চকরিয়া-পেকুয়া) অধ্যাপক মুহাম্মদ তোয়াহা, কক্সবাজার- ০২ (মহেশখালী-কুতুবদিয়া) মুফতী আবু মুসা, কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও) এড. মুহাম্মদ শায়খুল ইসলাম, কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) মাওলানা মুহাম্মদ তাহের, বান্দরবান- মাওলানা আসগর হোসাইন, রাঙ্গামাটি- মো. আব্দুল আওয়াল।
খেলাফত মজলিস চট্টগ্রাম জোন পরিচালক অধ্যাপক এএসএম খুরশীদ আলমের সভাপতিত্বে ও চট্টগ্রাম জোন সহকারী পরিচালকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
তিনি বলেন, ‘নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রধান উপদেষ্টার ঘোষিত যথাসময়ে নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এর দায়ভার সরকারকে বহন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে এদেশের আলেম উলামাদের ত্যাগ অবদান স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু গত ৫ আগস্ট অন্তর্বর্তী সরকার কর্তৃক ঘোষিত জুলাই ঘোষণাপত্রে আলেমদের অবদানকে বিশেষভাবে স্বীকার করা হয়নি।’
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় দাওয়াহবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মুফতী শিহাবুদ্দীন, কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়খুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান হানিফ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নোয়াখালী জেলা সভাপতি মাওলানা মো. শামসুদ্দীন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও লক্ষ্মীপুর জেলা সভাপতি গোলাম মোস্তফা, নোয়াখালী জোন সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, চট্টগ্রাম মহানগরী সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবু সিদ্দিক, কক্সবাজার জেলা সভাপতি মুফতী আবু মুসা, নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোরশেদ আলম মাসুম, চট্টগ্রাম মহানগরী সিনিয়র সহ-সভাপতি মাওলানা জালাল উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ-সভাপতি মাওলানা হুমায়ুন আজাদ, সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ আবদুল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা সহসভাপতি মাওলানা হাবিবুল্লাহ ও মুফতী আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন, কক্সবাজার জেলা সহ-সভাপতি মাওলানা ইউনুস ফরাজী ও সাধারণ সম্পাদক মাওলানা জুনাইদ মাহমুদ।











