আর্মেনিয়ার একশ’ সেনার লাশ হস্তান্তর করবে আজারবাইজান।
দেশটির যুদ্ধবন্দি বিষয়ক সরকারি কমিশন বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ‘আমরা আর্মেনিয়াকে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি এবং তাদের ১০০ জন সেনার লাশ হস্তান্তরে প্রস্তুত আছি।’
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান স্বীকার করেছেন, আজারবাইজানের সঙ্গে সংঘর্ষে তাদের ১০৫ জন সেনা নিহত হয়েছে।
গত মঙ্গলবার থেকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুনকরে সীমান্ত সংঘর্ষ শুরু হয়েছে। সংঘর্ষ শুরুর জন্য দুই দেশ পরস্পরকে দায়ী করছে।
সূত্র : পার্সটুডে











