spot_img
spot_img

যুদ্ধাপরাধের দায়ে পুতিনকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা হবে: ইইউ

ইউক্রেনে যুদ্ধাপরাধের দায়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইইউ প্রধান উরসুলা ফন ডার লেইন বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখোমুখি করতে চান।

জার্মান নিউজ আউটলেট বিল্ডের টিভি চ্যানেলকে তিনি বলেন, ‘পুতিনকে অবশ্যই এই যুদ্ধে হারতে হবে এবং তার কর্মের মুখোমুখি হতে হবে, এটি আমার কাছে গুরুত্বপূর্ণ।’

ইউরোপীয় ইউনিয়নের এই প্রধান বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেন। তিনি বলেন, কোনো সন্দেহ নেই যে, ইউক্রেনে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে।

ফন ডার লেইন বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে এ বিষয়ে সম্ভাব্য কার্যক্রমের লক্ষ্যে আমরা সাক্ষ্য সংগ্রহের কাজকে এগিয়ে নেওয়াকে সমর্থন করি। এটাই আমাদের আন্তর্জাতিক আইনি ব্যবস্থার ভিত্তি, যে আমরা এই অপরাধের শাস্তি দিই। এবং শেষ পর্যন্ত পুতিন দায়ী।

পুতিনকে একদিন আদালতে হাজির করা হবে কিনা জানতে চাইলে তিনি জবাব দেন, আমি বিশ্বাস করি এটা সম্ভব।

ইউক্রেনে তার সফরের সময়, ভন ডার লেইন প্রতিশ্রুতি দেন যে, যুদ্ধ-বিধ্বস্ত এই দেশটিকে ‘যতদিন সময় লাগে’ সমর্থন দিতে থাকবে ইউরোপ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ