যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে লন্ডনে তার বাসভবনে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
আজ (১৬ সেপ্টেম্বর) যুক্তরাজ্যে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী গণমধ্যমকে এ কথা জানান।
তিনি জানান, শেখ হাসিনা রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য এবং জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে যোগ দিতে এখন যুক্তরাজ্য ও আমেরিকা সরকারি সফরে রয়েছেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার বিকেলে (স্থানীয় সময়) যুক্তরাজ্যের রাজধানী লন্ডন পৌঁছেছেন।
সূত্র: বাসস











