spot_img
spot_img

ট্রেনের জানালা দিয়ে মোবাইল কেড়ে নেয়ার চেষ্টা; চোরকে ১০ কি.মি. টেনে নিয়ে গেলেন যাত্রীরা

ট্রেনের জানালা দিয়ে হাত ঢুকিয়ে যাত্রীর মোবাইল কেড়ে নিতে চাইলে চোরের হাত ধরে ফেলে যাত্রী। পরে প্রায় ১০ কিলোমিটার পথ এভাবেই ঝুলে ঝুলে যেতে হলো চোরকে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে ভারতের বিহারের বেগুসরাইয়ের সাহেবপুর কামাল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। পরবর্তিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পরে।

ভিডিওতে দেখা যায়, ট্রেনের জানালা দিয়ে যাত্রীর মোবাইল ফোন কেড়ে নিতে গেলে হাতেনাতেই চোরের হাত ট্রেনের ভেতর থেকে ধরে টেনে রাখেন যাত্রীরা। এর পর ট্রেন চলতে শুরু করে। এভাবে প্রায় ১০ কিলোমিটার পথ ঝুলিয়ে রাখা হয় ওই চোরকে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ