spot_img
spot_img

চীনে ৪২তলা ভবনে ভয়াবহ আগুন

চীনের হুনান প্রদেশে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

দ্য গার্ডিয়ান সূত্রে জানা গেছে, চাংশা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাষ্ট্রীয় কোম্পানি চায়না টেলিকমের একটি অফিস ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে গাঢ় কালো ধোঁয়া বেরোতে দেখা গেছে এবং অগ্নিকাণ্ডে ভবনের বেশ কয়েকটি তলা পুরোপুরি পুড়ে গেছে।

চায়না টেলিকম এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে চাংশায় আমাদের দুই নাম্বার কমিউনিকেশন টাওয়ারে লাগা আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা পাওয়া যায়নি এবং যোগাযোগও বিচ্ছিন্ন হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ