সোমবার | ১৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ইরানের সঙ্গে আঁতাত করে ইউরোপে মাদক পাচার করছে আর্মেনিয়া: আজারবাইজানের প্রেসিডেন্ট

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, গত ৩০ বছর ধরে ইরানের সঙ্গে গোপন আঁতাত করে ইউরোপে মাদক পাচার করছে আর্মেনিয়া।

শুক্রবার (১৫ অক্টোবর) কমনোয়েলথের একটি সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

ইলহাম আলিয়েভ বলেন, গত বছর কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধ জয়ের পর এ রুটে মাদক পাচার বন্ধ করে দিয়েছি। ইরানের সঙ্গে ১৩০ কিলোমিটার সীমান্ত এলাকা এখন আজারবাইজানের নিয়ন্ত্রণে। ওই অঞ্চলটি গত তিন দশক ধরে আর্মেনিয়ার দখলে ছিল।

ইলহাম আলিয়েভ আরও বলেন, আগে ইরান থেকে আজারবাইজানের জাব্রাইল জেলার মধ্য দিয়ে হেরোইনের চালান প্রথমে আর্মেনিয়া যেতো। পরে সেখান থেকে এসব মাদক পাঠানো হতো ইউরোপের বিভিন্ন দেশে।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ