জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, কোটি কোটি বেকারের জন্য কারও মাথা ব্যথা নেই। বিএনপি হাওয়া ভবন আর খাওয়া ভবন করে রাজনীতি থেকে ছিটকে পড়েছে। আওয়ামী লীগের উন্নয়নের ধাক্কায় মানুষের জীবন ওষ্ঠাগত। উত্তরাঞ্চলের অনেক জেলার রাস্তাঘাট দেখলেই বোঝা যায় উন্নয়নের হাল।
শনিবার (১৬ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে গাজীপুর মহানগর ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টি আগামী দিনে গণমানুষের কল্যাণে কর্মসূচি ঘোষণা করে মাঠে থাকবে। গণমানুষের আস্থা নিয়েই জাতীয় পার্টি আগামী দিনে সরকার পরিচালনা করবে।











