spot_img
spot_img

বেফাকের মহাপরিচালক পদে নিয়োগ পেলেন মাওলানা উবায়দুর রহমান খান নদভী

মাওলানা উবায়দুর রহমান খান নদভী দেশের সর্ববৃহৎ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ (১৬ অক্টোবর) বেফাকের খাস কমিটির বৈঠকে তাঁকে মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়।

বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে খাস কমিটির বৈঠকে আরো উপস্থিত ছিলেন, বেফাকের সহ সভাপতি আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুহাম্মদ যুবায়ের, মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরী প্রমুখ।

জানা গেছে আগামী ১ রবিউস সানি থেকে তিনি দায়িত্ব পালন করেন বেফাকের নতুন মহাপরিচালক।

২০২০ সালের নভেম্বরে বেফাকের তৎকালীন মহাপরিচালক মাওলানা জোবায়ের আহমদ চৌধুরী পদত্যাগের পর থেকে ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন মাওলানা মুহাম্মদ জোবায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ