spot_img
spot_img

বাংলাদেশ নিয়ে পশ্চিমাদের অনুমান ভুল প্রমাণ হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশে করোনাভাইরাসের প্রভাব নিয়ে পশ্চিমাদের অনুমান ভুল প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, বাংলাদেশ যে করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছে এটা অনেকেই আগে ভাবেনি। অক্সফোর্ডের বিশেষজ্ঞসহ অনেক পশ্চিমা বিশেষজ্ঞ বলেছিলেন, হাজার হাজার মানুষ মারা যাবে বাংলাদেশে। পথেঘাটে লোক মরে পড়ে থাকবে। তাদের অনুমান ভুল প্রমাণ হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুই দিনব্যাপী ডার্মাটোলজি কনফারেন্স উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ বাংলাদেশে করোনায় মৃত্যুর হার যে এক ডিজিটে আছে, এই কনফারেন্সই সেটার প্রমাণ। আজ যদি করোনা নিয়ন্ত্রণে না থাকতো তবে আমাদের কলকারখানা, ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকতো। পৃথিবীর সব দেশ অর্থনীতির প্রবৃদ্ধিতে মাইনাসে চলে গেছে। বাংলাদেশ একমাত্র দেশ যার প্রবৃদ্ধি প্লাসে আছে। এটা সম্ভব হয়েছে করোনা নিয়ন্ত্রণে থাকায়।

তিনি বলেন, করোনা এমনিতেই নিয়ন্ত্রণে থাকে না। অনেক কাজ করতে হয়েছে। অনেক সমালোচনা হয়েছে। কিন্তু আমরা চেষ্টা চালিয়ে গিয়েছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ