spot_img

খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, অনেক বেশি অসুস্থ, বলে বোঝাতে পারব না : মির্জা ফখরুল

খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি অত্যন্ত অসুস্থ, অনেক বেশি অসুস্থ। আমি ঠিক আপনাদের বলে বোঝাতে পারব না।

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, গত রাতে তিনি (খালেদা জিয়া) প্রথম সিসিইউ বেড থেকে হুইলচেয়ারে বসেছেন। তিনি অত্যন্ত দুর্বল অবস্থায় আছেন।

তিনি বলেন, এ সরকার আমাদের সব অধিকার হরণ করে নিয়েছে। আজ আমরা একটা বড় জায়গায়, খোলা জায়গায় তার জন্য দোয়া করার অনুমতি পাই না।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান ও আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ