অবরুদ্ধ গাজ্জা উপত্যকার একটি মসজিদে বিমান হামলা চালিয়ে অন্তত ৫০ জন ফিলিস্তিনিকে শহীদ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলি বাহিনী। এসময় আরো কয়েক ডজন আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা আল ওয়াফা।
আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) গাজ্জা উপত্যকার আল-সাবরা এলাকায় অবস্থিত একটি মসজিদে এ হামলা চালানো হয়।
এদিকে মধ্য গাজ্জায় অবস্থিত নুসেইরাত ক্যাম্পের মালয়েশিয়ার স্কুলে বিমান হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ৩ জন ফিলিস্তিনি নিহত ও কয়েক ডজন আহত হয়েছে।
অন্যদিকে, গাজ্জায় জর্দানের পরিচালিত একটি হাসপাতালে হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে ৭ জন চিকিৎসা কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি।
সূত্র: মিডল ইস্ট আই










