বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

গাজ্জার আল শিফা হাসপাতালের মধ্যে ইসরাইলি হামলা সুস্পষ্ট যুদ্ধাপরাধ : ইরান

গাজ্জা উপত্যকার আল শিফা হাসপাতালের অভ্যন্তরে ইসরাইলি বাহিনীর আক্রমণকে যুদ্ধাপরাধের একটি ‘স্পষ্ট উদাহরণ’ হিসাবে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। সেই সঙ্গে এই ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবি করেছেন তিনি।

এক এক্স (সাবেক টুইটার) বার্তায় তিনি বলেন, “আল-শিফা হাসপাতালে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর নৃশংস হামলা যুদ্ধাপরাধের একটি সুস্পষ্ট উদাহরণ ও আন্তর্জাতিকভাবে এর বিচার হওয়া উচিত।”

প্রসঙ্গত, গত বুধবার গাজ্জার আল শিফা হাসপাতালের অভ্যন্তরে অভিযান চালায় ইসরাইলি বাহিনী। যেখানে কয়েক হাজার রোগী, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক আশ্রয় গ্রহণ করেছিল।

দখলদার ইসরাইলের দাবি, হাসপাতালের তলে হামাসের ঘাটি রয়েছে। তবে এমন দাবিকে মিথ্যা বলে নিন্দা জানিয়েছেন নাসের কানানি। তার মতে, গণহত্যা ও যুদ্ধাপরাধ অব্যহত রাখার জন্যই এমন দাবি করছে তেল আবিব।

তিনি বলেন, “গত ৭ই অক্টোবর হামাসের আক্রমণে বড় ধাক্কা খেয়েছে পরাজিত ইসরাইলি বাহিনী। তাই এখন নিজেদের সামান্য অর্জনের জন্য মিথ্যার আশ্রয় গ্রহণ করছে তারা।”

সূত্র: প্রেস টিভি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ