রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

হাসিনার রায় ঘোষণা নিয়ে অরাজকতা করলে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় ঘোষণা নিয়ে একটি মহল দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

রোববার (১৬ নভেম্বর) মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, স্বৈরাচার শেখ হাসিনার মামলার রায় নিয়ে দেশে আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে। হতাশা, বিভ্রান্তি ও অনিশ্চয়তার মধ্যেও নির্বাচনের নিশ্চয়তা দেখা যাচ্ছে। যদিও কিছু গোষ্ঠী নানা দাবির নামে ভোট বিলম্বিত করতে চায়।

এ সময় সময় বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান তিনি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ