রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

হাসিনার রায়ের দিন মাঠে থাকবে আট দল

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত পলাতক সবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার সোমবার রায়ের দিন জামায়াতে ইসলামীসহ আটটি দল মাঠে থাকবে।

রোববার (১৬ নভেম্বর) আট দলের যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়া।

শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে উদ্দেশ্য করে তিনি তিনি বলেন, আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম, এবারও ফ্যাসিবাদের পক্ষে নাশকতার কোনো সুযোগ জাতি দেবে না। তারা (আওয়ামী লীগ) এটার সুযোগ পাবে না। আমরা আটদল মাঠে থাকবো।

জামায়াতের পাঁচ দফা দাবিতে আন্দোলন বিষয়ে আয়োজন করা সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আট দলের পক্ষ থেকে গণভোটে ‘হ্যাঁ বলার জন্য’ সিদ্ধান্ত নিয়েছে আট দলের জোট। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করা হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্য যে ভাষণ দিয়েছেন, তাতে অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য জনগনের যে আকাঙ্খা, তার আংশিক পূরণ হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ