ফ্রান্সের লিওঁ’র কাছে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরের দিকে ভলক্স এন ভেলিনে এই দুর্ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
৭তলা বিশিষ্ট ওই আবাসিক ভবনে ভয়াবহ আগুন লাগে। এতে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সরকারের কর্মকর্তারা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিবৃতিতে বলা হয়, সংবাদ পেয়ে দ্রুত ১৭০ জন দমকলকর্মী ঘটনাস্থলে উপস্থিত হন। সাথে সাথে ফায়ার সার্ভিসের ৬৫টি ইউনিট চলে আসে। আগুন নেভাতে কাজ করছে তারা।











