spot_img
spot_img

মোদির বক্তব্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘বাংলাদেশকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল’।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) কেরানিগঞ্জে বিজয় র‌্যালি শেষে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের ‘বিজয় দিবস’কে ৭১ সালে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপির মুখপাত্র বলেন, ‘৭১ সালে পাকিস্তানিদের সাথে মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। এই স্বাধীনতার যুদ্ধকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করা মানে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে অস্বীকার করা। ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনদের ইজ্জতকে তুচ্ছ-তাচ্ছিল্য করা।

তিনি বলেন, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, দিল্লির কাছে মাথা নত করতে নয়। ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ