spot_img
spot_img

খরচ কমাতে ভারতে অফিস বন্ধ ঘোষণা টুইটারের

ভারতে পরিচালিত তিনটি অফিসের মধ্যে দুইটি অফিস বন্ধ করে দিয়েছে টুইটার। কর্মী ছাঁটাইয়ের পর খরচ কমাতে এবার এ পথে হাঁটল প্রতিষ্ঠানটি।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) টুইটার সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ নিউজ।

প্রতিবেদনে বব্লুমবার্গ জানায়, টুইটার ইনকর্পোরেটেড ভারতে পরিচালিত তিনটি অফিসের মধ্যে দুটি বন্ধ করে দিয়েছে। এছাড়া অফিস দুটিতে নিয়োজিত কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। মূলত খরচ কমাতে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদনে আরও বলা হয়, সোশ্যাল মিডিয়া সংস্থাটি নয়াদিল্লি ও মুম্বাইতে অফিস বন্ধ করে দিয়েছে। তবে প্রতিষ্ঠানটির বেশিরভাগ প্রকৌশলী প্রযুক্তির রাজধানীখ্যাত বেঙ্গালুরুর কার্যালয়ে থাকায় অফিসটি এখনও চালু রাখা হয়েছে।

এদিকে টুইটার কেনার পর গত বছরের শেষ দিকে ভারতে দুই শতাধিক কর্মীকে বরখাস্ত করেন ইলন মাস্ক। যা ভারতে টুইটারের কর্মী সংখ্যার মোট ৯০ শতাংশ।

ইলন মাস্ক ২০২৩ সালের মধ্যে টুইটারকে আর্থিকভাবে স্থিতিশীল করার লক্ষ্যে বিশ্বজুড়ে কর্মী ছাঁটাই করছেন। এর পরিপ্রেক্ষিতে বিশ্বের অনেক শহরের কার্যালয় বন্ধ করে দিয়েছেন মাস্ক। গতমাসে টুইটার খরচ কমানোর অংশ হিসেবে ডাবলিন ও সিঙ্গাপুর অফিসে নতুন করে প্রায় ১২ জন কর্মী ছাঁটাইয়ের আদেশ দিয়েছে।

এর আগে গত বছরের নভেম্বরের শুরুতে প্রায় ৩ হাজার ৭০০ কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ