spot_img

‘বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে ১১ দলীয় জোট কোনো শপথই নেবে না’

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে ১১ দলীয় জোটের সদস্যরা কোনো শপথই নেবেন না বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের একজন সিনিয়র নেতা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে শুরুতেই শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। বেলা পৌনে ১১টার দিকে সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান হয়। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেটে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করে। রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির নির্বাচিতদের শপথই আগে পড়ানো হলো।

জামায়াত জানিয়েছে, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে ১১ দলীয় জোটের সদস্যরা কোনো শপথই নেবেন না।

জামায়াতের একজন সিনিয়র নেতা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এই অবস্থানের কথা জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ