মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

জামায়াতেরর সঙ্গে শপথ নিলেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা; নেননি সংবিধান সংস্কার শপথ

জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা। প্রথম শপথের পর সংসদ সচিবালয়ের কক্ষ ত্যাগ করেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং বিএনপি থেকে নির্বাচিত এমপি ইশরাক হোসেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এ অনুষ্ঠান হয়।

শপথ পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সেখান থেকে চলে যান। এর পরপরই সেখান থেকে চলে যান ঢাকা–৬ আসনের বিএনপির নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ