আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় তিনিসহ তার সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা রাষ্ট্রপতির কাছে শপথ বাক্য পাঠ করবেন।
সংসদ সদস্য হিসেবে যারা শপথ নিয়েছেন, তাদের মধ্য থেকেই তালিকাভুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা আজ শপথ নেবেন। এরইমধ্যে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা শপথ স্থলে আসতে শুরু করেছেন।
একইসঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।











