মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বিএনপির সরকারে কে কোন মন্ত্রণালয় পেলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন, সেটি তারেক রহমানের নেতৃত্বাধীন দল জানিয়েছে। ঘোষিত তালিকায় পূর্ণমন্ত্রী, আরও কয়েকজন পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন উল্লেখ করা হয়েছে।

দলের ঘোষণায় বলা হয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরীকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালাহউদ্দিন আহমদ। টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. খলিলুর রহমান। কৃষি মন্ত্রণালয়, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে টেকনোক্র্যাট মো. আমিন উর রশিদকে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ইকবাল হাসান মাহমুদ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে হাফিজ উদ্দিন আহমেদকে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুল আওয়াল মিন্টুকে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মিজানুর রহমান মিনুকে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নিতাই রায় চৌধুরী। বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে খন্দকার আব্দুল মোকতাদিরকে।

অন্য পূর্ণমন্ত্রীদের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আরিফুল হক চৌধুরী। তথ্য, সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জহির উদ্দিন স্বপনকে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আফরোজা খানম রিতা। পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মো. শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিকে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসাদুল হাবিব বুলু। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মো. আসাদুজ্জামানকে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জাকারিয়া তাহের। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে দীপেন দেওয়ানকে। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আ ন ম এহসানুল হক মিলন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ফকির মাহবুব আনাম স্বপনকে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে শেখ রবিউল আলমকে।

প্রতিমন্ত্রীদের তালিকায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এম রশিদুল জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অনিন্দ্য ইসলাম অমিত, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে মো. শরিফুল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ে শ্যামা ওবায়েদ, কৃষি মন্ত্রণালয়, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ে সুলতান সালাউদ্দিন টুকু, ভূমি মন্ত্রণালয়ে ব্যারিস্টার কায়সার কামাল এবং পানি সম্পদ মন্ত্রণালয়ে ফরহাদ হোসেন আজাদের নাম রয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মীর হেলাল উদ্দীন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়ে হাবিবুর রশিদ এবং মো. রাজিব আহসানকে দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে মো. আব্দুল বারী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মীর শাহে আলম, অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ে মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে ইশরাক হোসেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ফারজানা শারমিন, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ে শেখ ফরিদুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মো. নুরুল হক নুর, তথ্য, সম্প্রচার মন্ত্রণালয়ে ইয়াসের খান চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এম ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এম এ মুহিত, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আহম্মদ সোহেল মঞ্জুর, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ববি হাজ্জাজ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের দায়িত্বও ঘোষণায় উল্লেখ করা হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ