মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বিরোধী দলীয় নেতা ডা. শফিক, উপনেতা সৈয়দ তাহের, চিফ হুইপ নাহিদ

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নাম চূড়ান্ত হয়েছে। বিরোধী দলীয় উপনেতা হচ্ছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর বিরোধী দলীয় চিফ হুইপ হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংসদ সদস্যদের শপথ শেষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদীয় দলের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে অংশ নেওয়া গাইবান্ধা জেলার জামায়াতের আমির এবং গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র বলেছে, শিগগিরই ১১ দলীয় জোটের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ