মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

মুসলিমদের চাঁদ দেখার আহবান জানিয়েছে সৌদি সুপ্রিম কোর্ট

মুসলিমদের চাঁদ দেখার আহবান জানিয়েছে সৌদি সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আরব নিউজের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় সকলকে চাঁদ দেখার আহবান জানিয়েছে সৌদি সুপ্রিম কোর্ট।

কোর্টের পক্ষ থেকে আরো বলা হয়, কেউ যদি খালি চোখে অথবা দূরবীন ব্যবহার করে দেশের আকাশে চাঁদ দেখেন, তাহলে যেনো নিকটতম আদালতে রিপোর্ট করেন এবং চাঁদ দেখার সাক্ষ্য নথিভুক্ত করেন। অথবা নিকটতম আদালতে পৌঁছাতে সহায়তার জন্য নিকটতম কেন্দ্রে যোগাযোগ করেন।

কোর্টের পক্ষ থেকে আশা করা হয় যে, যারা চাঁদ দেখতে সক্ষম, তারা যেনো চাঁদ দেখার উদ্দেশ্যে নিজ নিজ অঞ্চলে গঠিত কমিটিতে যোগদান করেন। যেনো সকল মুসলিম উপকৃত হতে পারেন।

সৌদিতে আজ আরবি মাস শাবানের ২৯ তারিখ। আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার থেকে রমজান শুরু হবে। যদি চাঁদ দেখা না যায়, তাহলে বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে এবং শাবান মাস ৩০ এ পূর্ণ হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ