ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এমপি রাম স্বরূপ শর্মার লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে রাজধানীর নয়াদিল্লির নর্থ অ্যাভিনিউয়ে তার নিজ বাড়িতে এ লাশ পাওয়া যায়।
দেশটির গণমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস এমন খবর দিয়েছে।
পুলিশের সন্দেহ, শর্মা আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য তার লাশ পাঠানো হয়েছে।
এই মৃত্যুর খবরে পার্লামেন্টারি বৈঠক বাতিল করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
২০১৪ সালে প্রথম লোকসভা নির্বাচনে জয়ী হন তিনি।












