স্থানীয় পাবলিক ব্রডকাস্ট সূত্রে জানিয়েছে, নগর পরিকল্পনা, দুর্যোগ প্রতিরোধ এবং হ্রাস জরিপ করতে স্যাটেলাইট ব্যবহার করতে মহাকাশে নতুন দুটি রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে বেইজিং।
বৃহস্পতিবার (১৭ মার্চ) চীন মহাকাশে দুটি নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। স্যাটেলাইটটি উত্তর-পশ্চিম চীনের গোবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।
অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইটটি নগর পরিকল্পনা জরিপ, জমির অধিকার নিশ্চিতকরণ, ফসলের ফলন অনুমান এবং দুর্যোগ প্রতিরোধ ও হ্রাসের জন্য ব্যবহৃত হবে।
সূত্র: ইয়েনি শাফাক।











