spot_img
spot_img

মুসলিমদের পাশাপাশি জেরুসালেমে খ্রিষ্টানরাও নিপীড়নের শিকার হচ্ছে!

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনীর অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। গত ফেব্রুয়ারি মাসে পশ্চিম তীর ও দখলকৃত জেরুসালেম জুড়ে ৩০ জন ফিলিস্তিনিকে শহীদ করেছে তারা। এমন সময় জেরুসালেমের গ্রীক অর্থোডক্স চার্চের প্রধান খ্রিষ্টান ধর্মগুরু আতাল্লাহ হান্না বলেছেন, “একটি নজিরবিহীন ষড়যন্ত্রের মুখোমুখি হচ্ছে জেরুসালেম।”

গত বুধবার (১৫ মার্চ) ইতালীর সংসদ সদস্য ও পৌর কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এ প্রতিনিধি দলটি মূলত ফিলিস্তিনিদের প্রতি তাদের সংহতি প্রদর্শন ও দখলকৃত অঞ্চলের পরিস্থিতি পরিদর্শন করতে ফিলিস্তিনে এসেছে।

বৈঠকে খ্রিষ্টান ধর্মগুরু হান্না বলেন, “এই পবিত্র ভূমি থেকে খ্রিস্টানদের অস্তিত্ব মিলিয়ে দেওয়ার জন্য নজিরবিহীন ষড়যন্ত্র চলছে। গির্জা থেকে চাঁদা আদায় করা হচ্ছে ও খ্রিস্টানদের প্রদত্ত সম্পত্তি কৌশলগতভাবে চুরি হচ্ছে।”

তিনি জেরুসালেমের হিব্রু গেটের দিকে অবস্থিত খ্রিস্টানদের পুরানো ভবনগুলিকে উদাহরণ হিসাবে উল্লেখ করে বলেন, এটি বেশ কয়েকটি অভিন্ন ঘটনার একটি।

তিনি আরো বলেন, “ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে নিপীড়ন চলছে তার লক্ষ্যবস্তু আমরাও।”

তিনি আরো বলেন, “ইসরাইলি দখলদারদের জেরুসালেম লক্ষ্যে করে হামলার উদ্দেশ্য এর ইতিহাস মুছে ফেলা ও ফিলিস্তিনিদের অস্তিত্ব বিলীন করে দেওয়া।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ