spot_img

আমিরাতের বন্দরে ট্যাঙ্কার জাহাজে ইরানের হামলা

আরব আমিরাতের প্রধান সমুদ্রবন্দর ফুজাইরাহ’র কাছে একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোরের এ হামলা ঘটেছে বলে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

ফুজাইরাহ ওমান উপসাগরের তীরবর্তী বন্দর। ট্যাংকার জাহাজটি ওমান উপসাগরের যে এলাকায় হামলার শিকার হয়েছে, সেটি ফুজাইরা থেকে ২৩ নটিক্যাল মাইল দূরে এবং সেটি নোঙ্গর করা অবস্থায় ছিলো।

জাহাজটিতে বিস্ফোরক কোনো বস্তু আঘাত হেনেছে। সেটি ড্রোন, না ক্ষেপণাস্ত্র না-কি অন্যকিছু— তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এই হামলায় জাহাজটির বেশি ক্ষয়ক্ষতি হয়নি, কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

হরমুজ প্রণালির কাছে অবস্থিত ফুজাইরা সমুদ্রবন্দর আমিরাতের জ্বলানি বাণিজ্যর একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। আমিরাতের অধিকাংশ জ্বালানি তেলে এই বন্দর দিয়েই বহির্বিশ্বে যায়। তবে ইরানে যুদ্ধ শুরুর পর থেকে এই বন্দরটি বন্ধ আছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ