আফগানিস্তানের রাজধানী কাবুলের ওমর এডিকশন ট্রিটমেন্ট হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০৮ জনে পৌঁছেছে।
আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মুফতী আব্দুল মাতিন কানি এ তথ্য জানিয়েছেন।
মুফতী আব্দুল মাতিন কানি জানিয়েছেন, এই নৃশংস হামলায় ৪০৮ জন নিহত এবং ২৬৫ জন আহত হয়েছেন।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুত হস্তক্ষেপের জন্য আহ্বান জানিয়েছে, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা পুনরায় না ঘটে।
একই সময়ে, জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, কাবুলের মাদকাসক্তদের জন্য হোপ হাসপাতালকে সন্ধ্যা ৯টায় বোমা হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল। হামলার সময় প্রায় ৩,০০০ জন মানুষ হাসপাতালে উপস্থিত ছিলেন।
সম্মেলনে আফগান কর্মকর্তারা আরও বলেন, হাসপাতালকে আঘাত করার মাধ্যমে পাকিস্তানি সরকার জেনেভা কনভেনশনের মূল নীতিগুলোকে পুরোপুরি উপেক্ষা করেছে।
সূত্র: হুরিয়াত রেডিও










