spot_img

হরমুজ প্রণালিতে কোনও সামরিক অভিযানে অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইরানের সঙ্গে আমেরিকা ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের চলমান যুদ্ধের মাঝে হরমুজ প্রণালি সচল করার জন্য কোনও সামরিক অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না। তবে যুদ্ধ শেষ হলে সেখানে নৌ-চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনতে একটি আন্তর্জাতিক জোট গঠনের কাজ চালিয়ে যাচ্ছে প্যারিস।

মঙ্গলবার (১৭ মার্চ) মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আলোচনার জন্য ফ্রান্সের মন্ত্রিসভার বৈঠকের শুরুতে এসব কথা বলেন ম্যাক্রোঁ।

তিনি বলেন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার কোনও অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না। তবে ফ্রান্স এমন একটি জোট গঠনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে, যা যুদ্ধ শেষ হওয়ার পর নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে পারবে।

ম্যাক্রোঁ বলেন, আমরা এই যুদ্ধের কোনও পক্ষ নই। তাই বর্তমান প্রেক্ষাপটে হরমুজ প্রণালি উন্মুক্ত বা মুক্ত করার অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ