spot_img

ওবায়দুল কাদেরের বাড়িতে ককটেল হামলা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড় রাজাপুরের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা ককটেল হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

ওবায়দুল কাদেরের ছোট ভাই প্রত্যক্ষদর্শী শাহাদাত হোসেন বলেন, রাত সাড়ে ১০টার দিকে বিভিন্ন পর্যায়ে ৭টা মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি সেখানে যান। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। অবিষ্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ