spot_img

রুহুল কবির রিজভীর করোনা নেগেটিভ; শারীরিক অবস্থার উন্নতি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অবশেষে করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। পাশাপাশি তার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হওয়ায় আইসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ।

তিনি বলেন, রিজভীর করোনার রিপোর্ট নেগেটিভ আসায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে করোনা ইউনিটের অধীনে কেবিনে তার চিকিৎসা চলছে।

অক্সিজেন স্যাচুরেশনের উন্নতি হয়েছে জানিয়েছে তিনি বলেন, এখনো রিজভীকে নরমালি অক্সিজেন দেওয়া হচ্ছে। সবমিলিয়ে তার শারীরিক অবস্থা ভালো। তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন। নিজে নিজে হাঁটাচলা ও নড়াচড়া করতে পারছেন।

এর আগে রিজভী করোনা আক্রান্ত হওয়ার পর ৫ বার টেস্ট করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। তবে ৬ষ্ঠ বার পরীক্ষার পর নেগেটিভ রেজাল্ট আসে তার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ