spot_img
spot_img

বিশ্বে করোনায় দৈনিক মৃত্যু নামল দেড় হাজারে

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা নেমেছে প্রায় দেড় হাজারে। অর্থাৎ এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৯৩ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ২১ হাজার ৯১০ জনে।

রোববার (১৭ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

ওয়েবসাইটটির তথ্যমতে, গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৬ হাজার ৯২৪ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ কোটি ৪৩ লাখ ৩৭ হাজার ৮৮০ জনে।

এদিকে এসময়ে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া, ইতালি, জার্মানি ও থাইল্যান্ড।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ