নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শনিবার (১৬ এপ্রিল) সকাল ছয়টা থেকে আজ রবিবার (১৭ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৪৫৮ পিস ইয়াবা, ২৮ কেজি ৩৮২ গ্রাম গাঁজা, ৬৩ গ্রাম ১০ পুরিয়া হেরোইন ও ৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা রুজু করা হয়েছে।










