spot_img
spot_img

ডেনমার্কে পুলিশের সহায়তায় পবিত্র কুরআন পুড়িয়েছে ইসলামবিদ্বেষী কুর্স পার্টির নেতা

ডেনমার্কের পুলিশের সহয়তায় দেশটির ইসলামবিদ্বেষী স্টার্ম কুর্স পার্টির সন্ত্রাসী নেতা রাসমুস পালুদান মুসলিমদের পবিত্র কুরআন শরীফ আগুনে পুড়িয়েছে।

সুইডেনের মুসলিম অধ্যুষিত এলাকায় পালুদান এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে।

জানা যায়, ইসলামবিদ্বেষী সন্ত্রাসী পালুদান ডেনমার্কের পুলিশকে সঙ্গে নিয়ে মুসলিম অধ্যুষিত লিঙ্কোপিং এলাকার একটি খোলা ময়দানে যায় এবং নির্বিঘ্নে কুরআন শরীফের একটি খণ্ডে আগুন লাগিয়ে অবমাননা করে।

কয়েকশো মুসলমান সেখানে জড়ো হয়ে এ ঘটনার প্রতিবাদ জানান এবং পুলিশকে পবিত্র কোরআনে আগুন লাগানোর ব্যাপারে সন্ত্রাসী পালুদানকে সহযোগিতা না করার আহ্বান জানান। কিন্তু রাষ্ট্রীয় পুলিশ মুসলমানদের অনুরোধ উপেক্ষা করে সন্ত্রাসী পালুদানকে নির্বিঘ্নে কুরআন পোড়ানোর ব্যাপারে সহযোগিতা করে। এতে উপস্থিত মুসলমানরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে প্রতিবাদ জানায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ