যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, কৃষক ও কৃষি না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। কৃষি উৎপাদনে বাংলাদেশ সয়ংসম্পূর্ণ দেশ। কৃষিক্ষেত্রে আওয়ামী লীগের অর্জন বিশ্বে এখন রোল মডেল। এর ফলে কৃষিতে স্বনির্ভরতা বেড়েছে এবং কৃষি বিপ্লবে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে।
আজ রবিবার (১৭ এপ্রিল) ভোলা জেলার চরফ্যাশন উপজেলা চত্বরে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সার বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জ্যাকব বলেন, শেখ হাসিনার জন্যই কৃষিতে আজ সমৃদ্ধ বাংলাদেশ। ক্ষুধা দারিদ্রমুক্ত দেশ গড়তে কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়াতে শেখ হাসিনার সরকার কৃষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন। কৃষি ক্ষেত্রে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।










