তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের অনুরোধে ইউক্রেনের মারিওপোলের সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট এবং তার স্ত্রী রক্সোলানা (হুররেম সুলতান) মসজিদে বন্দী থাকা অনেককে মুক্ত করেছে রাশিয়া।
রোববার (১৭ এপ্রিল) আল জাজিরা তাদের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানায়।
এরদোগানের অনুরোধে তাদেরকে মুক্ত করা হয়েছে বলে জানান রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল ইগর কোনাশেনকভ।
যদিও মার্চের প্রথম দিকের প্রতিবেদনগুলো ইঙ্গিত দেয়, বেশ কিছু তুর্কি নাগরিক মারিওপোলের একটি মসজিদে আশ্রয় নেয়। তবে তারা বন্দী হিসেবে নয়, রাশিয়ার গোলাগুলি থেকেই বাঁচতেই মসজিদে আশ্রয় নেয়।
এর আগে, গত ১২ মার্চ ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের টুইটার অ্যাকাউন্টে জানায়, মারিওপোলের সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট এবং তার স্ত্রী রক্সোলানা (হুররেম সুলতান) মসজিদে রুশ হানাদাররা গোলাবর্ষণ করেছে। ওই মসিজিদে ৮০ জনের বেশি শিশু ও তুর্কি নাগরিকসহ ৮০ জনের বেশি বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিলেন।











