spot_img
spot_img

রেল ও সড়ক উভয় দিকেই যোগাযোগ বাড়বে: ভারতীয় হাইকমিশনার

ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, দুই দেশের জনগণের মধ্যেকার যোগাযোগ ও ব্যবসা বাণিজ্য সহজ করতে আমরা রেল ও সড়ক উভয় দিক দিয়েই যোগাযোগ বাড়াবো।

সোমবার (১৭ এপ্রিল) মুজিবনগর দিবস উপলক্ষে জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে রাজশাহীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যেকার যোগাযোগ ও ব্যবসা বাণিজ্য সহজ করতে আমরা কাজ করছি। এটি ধারাবাহিক একটি প্রক্রিয়া। দুই দেশের মধ্যে যোগাযোগ আরও উন্নত করতে একাধিক প্রকল্প নিয়ে এখন কাজ করা হচ্ছে। উন্নয়ন কর্মসূচি বাড়াতে আমাদের বিভিন্ন কর্মসূচি অব্যাহত আছে। আমরা রেল ও সড়ক উভয় দিক দিয়েই যোগাযোগ বাড়াবো।

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ও ভারত এই দুই দেশের জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং তা সব সময় অব্যাহত থাকবে বলেও জানান। এ সময় তিনি শ্রদ্ধাভরে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ