ইরান তাদের কাছে থাকা সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে রাজি হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, ইরান তাদের কাছে থাকা সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে রাজি হয়েছে। ট্রাম্প এই সমৃদ্ধ ইউরেনিয়ামকে ‘পারমাণবিক ধুলো’ হিসেবে অভিহিত করেছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
এই চুক্তির শর্তাবলী স্পষ্ট করে ট্রাম্প উল্লেখ করেন, ইউরেনিয়াম হস্তান্তরের বিনিময়ে ইরানকে কোনোভাবেই অর্থ দেওয়া হবে না। অর্থাৎ, কোনো ধরনের আর্থিক লেনদেন ছাড়াই এই বিশাল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ ওয়াশিংটনের নিয়ন্ত্রণে আসবে।
তিনি আরও বলেন, ইরানের সঙ্গে এই সমঝোতাটি সম্পূর্ণ স্বতন্ত্র একটি বিষয়। লেবাননের যুদ্ধবিরতি বা সেখানকার সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গে এই চুক্তির কোনো সম্পর্ক নেই এবং এটি কোনো শর্তের ওপর নির্ভরশীল নয়।
সূত্র: আল-জাজিরা











