spot_img
spot_img

অনির্বাচিত সরকারের সুযোগ নেই, নিরপেক্ষ নির্বাচন হবে : রাষ্ট্রপতি

অনির্বাচিত সরকারের সুযোগ নেই, সংবিধান অনুযায়ী স্বাধীন কমিশন নিরপেক্ষ নির্বাচন করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মুহাম্মাদ সাহাবুদ্দিন। এছাড়া আলোচনার মাধ্যমে ঐক্যমতে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

বুধবার (১৭ মে) দুপুরে পাবনার ডায়াবেটিক সমিতি পরিদর্শনে এসে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, অনির্বাচিত সরকারের বিধান আদালত বাতিল করেছে। সংবিধান অনুযায়ী স্বাধীন কমিশন নিরপেক্ষ নির্বাচন করবে। রাজনীতির নামে কেউ হানাহানি সৃষ্টি করবেন না।

পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা বেবী ইসলামের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি, পাবনা নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, বিশিষ্ট চিকিৎসক ডা. মনোয়ারুল আজিজ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ