spot_img

পুলিশ গুলি চালালে নারীরা বুক পেতে দেবে; হুঁশিয়ারি ইমরান খানের বোনের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রধান ইমরান খানের জামানপার্কের বাসভবনের বাইরে প্রায় এক হাজার পুলিশ অবস্থান করছে।

স্থানীয় গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, যেকোনো সময় ইমরান খানকে আবার গ্রেফতার করা হতে পারে।

বুধবার (১৭ মে) এমন পরিস্থিতিতে ইমরান খানের বোন আলেমা খানম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জামান পার্কে পুলিশ গুলি চালালে নারীরাই প্রথম তাদের জীবন উৎসর্গ করবে।

জামানপার্কের বাসভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যারা পিটিআই সমর্থকদের নির্মমভাবে হত্যা ও মারধর করেছে তারাই ছিল আসল সন্ত্রাসী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ